ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগ ব্যাংক রিপ্রেজেন্টেটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ
বিভাগ: এজেন্ট ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে সাবলীলতা। কম্পিউটার ব্যবহারে দক্ষতা—অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার সক্ষমতা
অভিজ্ঞতা: ৬ মাসের বেশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ইবিএল (EBL)-এর পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুবিধাদি
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬
