১৩ অক্টোবর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১৭২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৬ পয়েন্ট ও ২০৯৪ দশমিক ৯১ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯৫ টির এবং কমেছে ৪৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৪২ টি কোম্পানির শেয়ারের।
