মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৬ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার/সেলস এক্সিকিউটিভ
লোকবল নিয়োগ: ৪৩ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/ স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল থাকা আবশ্যক
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, নেত্রকোনা, নোয়াখালী, শেরপুর, সিলেট
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, মোটরসাইকেল ভাতা, বিক্রয় সংক্রান্ত প্রণোদনা ও বকেয়া আদায়ের ওপর কমিশন, টি/এ, ডি/এ এবং আরো অন্যান্য সুবিধাদি কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট https://ministerbd.com
শেষ সময়: ০৫ নভেম্বর ২০২৬
