২১ সেপ্টেম্বর (সোমবার ) বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. গোলাম মোহাম্মদ আলমগীরসহ অন্যান্য পরিচালক ও উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দার, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আর্থিক বিবরণী, নিরীক্ষিত স্থিতিপত্র, লাভ-লোকশান হিসাব নিয়ে বিস্তারিত আলোচনা ও সংশ্লিষ্ট বছরের জন্য ৪ দশমিক ৫০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
