আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় এবং অলাভজনক ক্যান্সার ও সাধারণ চিকিৎসা কেন্দ্রটি সিনিয়র স্টাফ নার্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: নার্সিংয়ে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: বৈধ বিএনএমসি (BNMC) সনদ
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকার উত্তরার সেক্টর ১০
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬
