ইস্টার্ন ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ব্রাঞ্চ ব্যাংকিং বিভাগ সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সার্ভিস অ্যাম্বাসেডর (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)
বিভাগ: ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় দক্ষতা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজ করার সক্ষমতা
অভিজ্ঞতা: ডিজিটাল ব্যাংকিং সেবা এবং সেবা প্রদানের মাধ্যমগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: ব্যাংকের ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৬
