দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
২৩ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৯ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৪৭ পয়সা।
আলোচিত অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৯৬ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৯৫ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির দুই প্রান্তিক মিলিয়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৮৯ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ১০ টাকা ১৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭০ টাকা ৩৪ পয়সা।
