২২ জুলাই (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৪৫ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮ দশমিক ৭৭ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ০৬ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: জিল বাংলা সুগার মিলস্ লিমিটেড , ইউনিয়ন ইন্স্যুরেন্স লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স লিমিটেড , প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড , ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড এবং শ্যামপুর সুগার মিলস্ লিমিটেড।
