১৬ জুলাই (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৮ কোটি ৯ লক্ষ ৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের শেষ কর্মদিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারের ইন্স্যুরেন্স পিএলসির। এদিন কোম্পানিটির ৬ কোটি ৭১ লক্ষ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
এদিন লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩ কোটি ১০ লক্ষ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৭২ লক্ষ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে মেরিকো বাংলাদেশ লিমিটেড।
