১৫ জুলাই (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিএসআরএম স্টিলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ৪১ লক্ষ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৭৭ লক্ষ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে মালেক স্পিনিং মিলস পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭৪ লক্ষ ৫৬ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড (বিএসসি), এসিআই ফর্মুলেশনস্ পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি।
