ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটি পেনিট্রেশন টেস্টার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: পেনিট্রেশন টেস্টার।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: সিএসই/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/আইটি বা প্রাসঙ্গিক ক্ষেত্রে বিএসসি।
অন্যান্য যোগ্যতা: পেনিট্রেশন টেস্টিং টুলস সম্পর্কে জ্ঞান। নেটওয়ার্ক নিরাপত্তা ধারণা সম্পর্কে ধারণা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর।
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৫ মে ২০২৬।
