আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি সিসিটিভি টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিসিটিভি (CCTV) টেকনিশিয়ান।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান (বিশেষ করে ইলেকট্রিক্যাল/কারিগরি শিক্ষা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)।
অন্যান্য যোগ্যতা।
সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা বা কারিগরি সনদ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সিসিটিভি, এক্সেস কন্ট্রোল, ফায়ার অ্যালার্ম ও অন্যান্য ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেম (ডিভিআর/এনভিআর, আইপি ক্যামেরা, ফায়ার প্যানেল) সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
প্রাথমিক নেটওয়ার্কিং জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
যেকোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সমাধান করার সক্ষমতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানি নিয়ম অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৯ এপ্রিল ২০২৬।
