৩১ মার্চ (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৮৮ লক্ষ ৪ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫৮ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭২ দশমিক ২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ৬০ পয়েন্ট কমেছে এবং ‘ডিএস৩০’ সূচক ২৪ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৫১ দশমিক ৪৭ পয়েন্ট ও ১৯৫৪ দশমিক ৬২ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির এবং কমেছে ২৯২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টি কোম্পানির শেয়ারের।
