সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ। প্রতিষ্ঠানটির ফিন্যান্স বিভাগ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৭ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার/সিনিয়র ম্যানেজার।
বিভাগ: ফিন্যান্স।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ অথবা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিংয়ে অথবা অর্থনীতিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ফাইন্যান্স এবং ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা। কর্পোরেট ব্যাংকিং, ঋণ সুবিধা ব্যবস্থাপনা এবং ব্যাংকের সাথে আর্থিক আলোচনায় ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: ১৫ থেকে ১৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩১ মার্চ ২০২৬।
