২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের অন্যতম দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২৮ লক্ষ ২৪ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০০ দশমিক ২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১১৬ দশমিক ১৯ পয়েন্ট এবং ২১৬৯ দশমিক ৪৬ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৯ টি এবং কমেছে ৯৩ টি আর অপরিবর্তিত রয়েছে ৫৯ টি কোম্পানির শেয়ারের।
