২৫ ফেব্রুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৬৭ টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৪ দশমিক ৭৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ২০ পয়সা বা ৩ দশমিক ৮৫ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, নুরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
