২৫ ফেব্রুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১৩ কোটি ৭৬ লক্ষ ৬ হাজার ৭৪৪ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৯ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫১৭ দশমিক ৪২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯৮ দশমিক ৮০ পয়েন্ট ও ১৪১২৪ দশমিক ৫৪ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৫ টির এবং কমেছে ৮৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টি কোম্পানির শেয়ারের।
