২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৪৭ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৯৯ দশমিক ৬৫ পয়েন্ট ও ১৪১৫২ দশমিক ৫১ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২ টির এবং কমেছে ৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টি কোম্পানির শেয়ারের।
