বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার।
বিভাগের নাম: ফাইন্যান্স, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস।
পদসংখ্যা: ১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।
অন্যান্য যোগ্যতা: উন্নয়ন সংস্থা, এনজিওতে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: কক্সবাজার।
বেতন: ৪৫,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৬ ফেব্রুয়ারি ২০২৬।
