দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির চেয়ারম্যান জনাব আজিজ মোহাম্মদ ভাই ১ লক্ষ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটের মাধ্যমে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।
