১৮ ফেব্রুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৭ লক্ষ ৭ হাজার ৯৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৬২ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৪৬৩ দশমিক ৬৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ১০ দশমিক ২৩ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৪৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮৬ দশমিক ৬৭ পয়েন্ট ও ১৩৯৩২ দশমিক ৫৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯ টির এবং কমেছে ১২২ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টি কোম্পানির শেয়ারের।
