১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ৪৫ কোটি ৩ লক্ষ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৬৩ লক্ষ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে সিটি ব্যাংক পিএলসির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৮৯ লক্ষ ৩৬ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ঢাকা ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড এবং কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড।
