১৬ ফেব্রুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২১৮ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৬ দশমিক ৮০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর ২০ পয়সা বা ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, স্কয়ার টেক্সটাইল পিএলসি, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, মুন্নো এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড এবং খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড।
