প্রাইম ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকটি ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্যাশ অ্যাকাউন্ট রিভিউয়ার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টের জন্য ডকুমেন্টেশন সম্পর্কে সঠিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২৬।
