১৫ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৬ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা বা ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, দি ইবনে সিনা ফার্মা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, শ্যামপুর সুগার মিলস, আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেড।
