১৫ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার ৬৩ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২৮২ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৫৫ দশমিক ২৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৩৭ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৪৯৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৩ দশমিক ৯৫ পয়েন্ট ও ১৪০৬৪ দশমিক ২০ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২০ টির এবং কমেছে ১৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১০ টি কোম্পানির শেয়ারের।
