০৮ ফেব্রুয়ারি (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৬২ টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ২ টাকা বা ৭ দশমিক ০২ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম, সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
