০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ১৭ লক্ষ ২১ হাজার ১৫২ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২২ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১২২ দশমিক ২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৭ দশমিক ০৬ পয়েন্ট ও ১৩৩৩৩ দশমিক ৯১ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬২ টির এবং কমেছে ৯৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টি কোম্পানির শেয়ারের।
