০৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ২৯ লক্ষ ৭১ হাজার ৩৩৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৩৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৪৫ দশমিক ০৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৩৫ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪৯ দশমিক ৬১ পয়েন্ট ও ১৩২৭৪ দশমিক ৪৮ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৩ টির এবং কমেছে ৬৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টি কোম্পানির শেয়ারের।
