নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৭ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার।
বিভাগ: গভর্নমেন্ট রিলেশনশিপ, কর্পোরেট অ্যাফেয়ার্স।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আর্থিক পরিষেবা এবং ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দক্ষতা।
অভিজ্ঞতা: ৬ থেকে ১২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৬।
