২৬ জানুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৪ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৪ কোটি ২২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৮ লাখ ১৯ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রগতি ইন্সুরেন্স লিমিটেড, সিটিজেন্স ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
