আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্রোডাক্টস কাস্টিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৫ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
বিভাগ: প্রোডাক্টস কাস্টিং।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: অ্যাকাউন্টিং ও মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক আর্থিক হিসাব-নিকাশে সহায়তায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৬।
