২১ জানুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি ৫ লাখ ৯২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সপ্তাহের প্রথম কর্মদিবসে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির ৬ কোটি ৩১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
এদিন লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ২৭ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
