মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগ এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২০ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার।
বিভাগ: সেলস অ্যান্ড মার্কেটিং।
লোকবল নিয়োগ: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাজারের তথ্য/বাজারের প্রবণতা, পরিকল্পনা ও বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ৩ থেকে ৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: কমপক্ষে ২৮ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা, বিক্রয় প্রণোদনা এবং কমিশন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
