২১ জানুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৪৯ লক্ষ ৬ হাজার ৭৯৫ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২১ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৪০ দশমিক ২৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৩৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৫ দশমিক ৩৯ পয়েন্ট ও ১২৯০২ দশমিক ০৫ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫২ টির এবং কমেছে ৩০ টির আর অপরিবর্তিত রয়েছে ১০ টি কোম্পানির শেয়ারের।
