১৪ জানুয়ারি (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৮ কোটি ৫৯ লক্ষ ৩৭ হাজার ৫০৮ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২১ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬১২ দশমিক ৮৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫৯ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৫ দশমিক ৯৩ পয়েন্ট ও ১২৪৫৯ দশমিক ৭২ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির এবং কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩ টি কোম্পানির শেয়ারের।
