১২ জানুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৯ লক্ষ ১৬ হাজার ১৫২ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৬৮ দশমিক ৯৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ০ দশমিক ৭৭ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৩৪ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭০ দশমিক ৬৫ পয়েন্ট ও ১২৩৪৪ দশমিক ২৭ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৩ টির এবং কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টি কোম্পানির শেয়ারের।
