১২ জানুয়ারি (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৩০ দশমিক ৮৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৮০ পয়েন্ট কমেছে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৭ দশমিক ০৮ পয়েন্ট ও ১৮৯১ দশমিক ৪০ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১২ টি এবং কমেছে ১৬২ টি আর অপরিবর্তিত রয়েছে ১০৯ টি কোম্পানির শেয়ারের।
