৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সপ্তাহের পঞ্চম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ১৮২ কোটি ২ লক্ষ ৪ হাজার টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইর) প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৭ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার দশমিক ৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০১১ দশমিক ২৬ পয়েন্ট ও ১৯১৬ দশমিক ৪১ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২ টি এবং কমেছে ১২৪ টি আর অপরিবর্তিত রয়েছে ৮৩ টি কোম্পানির শেয়ারের।
