দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ( ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মিসেস নুজহাত আনোয়ার ২৮ ডিসেম্বর (রবিবার) যোগদান করেছেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে ঢাকা ডিএসইর নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন প্রদান করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়নে নুজহাত আনোয়ারের দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের শাখা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) তে কাজ করেছেন, যেখানে তিনি আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া জুড়ে একাধিক সিনিয়র নেতৃত্বের ভূমিকা পালন করেছেন।
