দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবসর খাতের কোম্পানি সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের বার্ষিক সাধারন সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ২৮ অক্টোবর, ২০২৫ ডিএসইর মাধ্যমে সী পার্ল কর্তৃপক্ষ ২৮ ডিসেম্বর এজিএম করার কথা জানিয়েছিল। যা স্থগিত করা হয়েছে। এজিএমের তারিখ পরবর্তীতে জানানো হবে।
