২২ ডিসেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ৩৭ টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৬০ পয়সা বা ৮ দশমিক ৪০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নূরানী ডাইং এন্ড সোয়েটার লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৭০ পয়সা বা ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, ইয়াকিন পলিমার লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স লিমিটেড, আইসিবি ইমপ্লয়ি প্রভিডেন্ড এমএফ ওয়ান: স্কিম ওয়ান, জিলবাংলা সুগার মিল লিমিটেড এবং মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
পুঁজিবার্তা
