২১ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৫৭ টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ২০ পয়সা বা ৬ দশমিক ৯০ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, বিআইএফসি, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, আজিজ পাইপস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড এবং সিএনএ টেক্সটাইলস লিমিটেড।
