২১ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১২ কোটি ৬৪ লক্ষ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৯৫ লক্ষ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি’র শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৮১ লক্ষ ৮৪ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ফাইন ফুডস লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি এবং আনোয়ার গ্যালভাইনজিং লিমিটেড।
