২১ ডিসেম্বর (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। প্রথম দুই ঘন্টায় টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বেলা ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ২৩ দশমিক ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমেছে এবং ‘সিএসই৩০’ সূচক ৫৫ দশমিক ০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৪২ দশমিক ৮০ পয়েন্ট ও ১২০৩৫ দশমিক ৪৭ পয়েন্টে।
এদিন বেলা ১২টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০ টির এবং কমেছে ৩৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৭ টি কোম্পানির শেয়ারের।
