দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির এমডি জনাব মো. সালাম ওবায়দুল করিম ৭ লক্ষ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
আজ স্যালভো কেমিক্যালের ১ কোটি ৩৫ লক্ষ ৮ হাজার টাকা সমমূল্যের ৪ লক্ষ ৪০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক/ব্লক মার্কেটের মাধ্যমে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।
