১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২৫৪ টির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দর কমেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সুরিদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস্ লিমিটেডের শেয়ার দর ১০ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ১৪ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, নিটল ইন্স্যুরেন্স লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাইডাস ফাইন্যান্স লিমিটেড এবং জেনারেশন নেক্সট ফ্যাশান লিমিটেড।
