দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
তাই নিয়ম অনুযায়ী কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ১৪ ডিসেম্বর (রবিবার) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
