১০ ডিসেম্বর (বুধবার) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৯১ লক্ষ ৩৬ হাজার ২৭৭ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বা ‘সিএসসিএক্স’ সূচক ৩২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৩৮ দশমিক ৯৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ‘সিএসই৫০’ সূচক ৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে এবং ‘সিএসই৩০’ সূচক ৪৫ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৪ দশমিক ৮৮ পয়েন্ট ও ১২২৯১ দশমিক ৯৬ পয়েন্টে।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৪ টির এবং কমেছে ৬৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টি কোম্পানির শেয়ারের।
