সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৮ ডিসেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিটেকশন টিমের দৈনিক লেনদেন পর্যবেক্ষণ কার্যক্রম তত্ত্বাবধানে দক্ষতা। মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ডে খুব ভালো জ্ঞান এবং অন্যান্য ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাথে পরিচিতি। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০২৫।
